অপমৃত্যু মামলা
কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়েজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই মরদেহ উদ্ধার করে।
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা দায়ের
চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভার থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পুলিশ সূত্রে আবু কাউসার (২৭), যিনি আকবরশাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। লাশ উদ্ধার করা হয় ভোর রাত সাড়ে ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন এলাকায়।